Advice or Advise?
Advice এবং advise এর মধ্যে পার্থক্যঃ
Advice হচ্ছে noun যার অর্থ হচ্ছে suggestion বা পরামর্শ । এটি uncountable:
o Let me give you some advice: (stay away from my daughter).তোমাকে কিছু পরামর্শ দিতে দাও । (আমার মেয়ের কাছ থেকে দূরে থাক)
Not: Let me give you an advice
o She gave him a lot of advice, but I don’t think he listened.(সে তাকে অনেক পরামর্শ দিয়েছিল, কিন্তু আমার মনে হয় না সে শুনেছিল)
Not: …a lot of advices …
যদি আমরা advice কে countable হিসেবে ব্যাবহার করতে চাই, তখন এর পূর্বে a piece of এই phrase টি ব্যাবহার করা যায় ।
o I have two pieces of advice for you about the holiday.
ছুটির দিনটা সম্পর্কে তোমার জন্য আমার দুইটা পরামর্শ আছে ।
অপরপক্ষে, advise হচ্ছে একটি verb যার অর্থ হচ্ছে ‘advice বা পরামর্শ দেয়া’ ।
o I strongly advise you to lose weight.
আমি তোমাকে দৃঢ় পরামর্শ দিচ্ছি ওজন কমানোর ।
o They finally did what we advised.
শেষমেশ তারা সেটাই করেছিল যেটা আমরা পরামর্শ দিয়েছিলাম ।


No comments