Rules of Articles for JSC / SSC / HSC students (Part - 4)
Articles বসে না এমন কিছু ক্ষেত্রঃ
1.Proper noun অর্থাৎ - কোন ব্যাক্তি, বস্তু, স্থান, প্রাণী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ইত্যাদির নামের পূর্বে Article বসে না । যেমনঃ × Jamal / Rahim/ Dhaka/ Rajshahi University etc. (কিন্তু, the University of Rajshahi / The city of Dhaka etc)
2. বার বা মাসের নামের আগে Article বসে না । যেমনঃ × Sunday/ Monday/ January/ February etc.
3. কোন দেশের নামের আগে article বসে না । যেমনঃ × Bangladesh / India/ Japan etc .
Note: কিছু দেশ যেমন USA, UK, UAE, West Indies, Netherlands, Maldives, Punjab (যদিও স্থান) ইত্যাদির পূর্বে the বসে ।
4. খেলার নামের পূর্বে article বসে না । যেমনঃ × Cricket / Football / Tennis etc.
5. God বা Allah এই শব্দদ্বয়ের পূর্বে article বসে না ।
6. ভাষার নামের পূর্বে article বসে না । যেমনঃ × English / Begali/ Hindi/ Chinese etc. কিন্তুঃ the English language.
7. সাধারণত রোগের নামের আগে article বসে না। যেমনঃ × fever/cold/Cholera/Aids etc. (কিন্তু, the mumps /(the) measles etc. আবার,I’ve got a cold/fever/toothache/backache etc)
8. বিভিন্ন বেলার খাবারের পূর্বে article বসে না । যেমনঃ × Breakfast /launch/tea/dinner/supper etc.
9. ঋতু বা উৎসবের নামের পূর্বে সাধারণত article বসে না । যেমনঃ × winter, summer, Nabanna, Eid-Ul-Fitr etc. (Note: তবে ঋতুর নামের পূর্বে the বসানো যেতে পারে । যেমনঃ the summer season / the rainy season etc)
10. একটি মাত্র পর্বতশৃঙ্গ বা দ্বীপের নাম বোঝালে তার পূর্বে article বসে না। যেমনঃ × Mount Everest/ St. Martin/ Hatiya etc.
11. যানবাহন বা যাত্রাপথের পূর্বে article বসে না। যেমনঃ by × bus, by × train, by × rickshaw, by × water, by × air, by × boat etc.
12. Adjective + Noun এর মাঝে সাধারণত কোন article বসে না । যেমনঃ Beautiful × girl, tall × tree, meritorious × boy etc.
13. Possessive (my, his, her, their, our, your, its) গুলোর পরে কখনই article বসে না ।
14. কোন রাস্তা , লেইক (হ্রদ) বা পার্কের নামের শেষে article বসে না । যেমনঃ × Ramna Park, x Lake Baikal, × Titumir Street etc. তবে রাস্তার নামের শেষে road শব্দটি থাকলে তার পূর্বে the বসে । যেমনঃ the Mirpur Road, the Titumir Road etc.
15. কোন proper noun এর apposition রুপে যদি কোন কোন পদমর্যাদা, উপাধি বা পেশাবোধক common noun ব্যাবহৃত হয় তাহলে তার আগে কোন article বসে না । যেমনঃ Dr. Akkas Ali, chief guest of the conference, hasn’t arrived yet.
16. বিভিন্ন প্রতিষ্ঠান যেমন school, college, mosque, church, home, prison, market এই শব্দগুলোর আগে কোন article বসে না । যেমনঃ (i) We went to × school / college / mosque / church etc. (ii) He was sent to × prison.
কিন্তু, স্বাভাবিক উদ্দেশ্য ব্যাতিত অন্য কোন কারণে এসব স্থানে যাওয়া বোঝালে এদের পূর্বে the বসে ।
যেমনঃ (i) Father went to the school to meet the Headmaster. (ii) Anam went to the mosque to call in the Imam.
17. মানবজাতি অর্থে man, woman, mankind এই শব্দগুলোর আগে কোন article বসে না । যেমনঃ (i) × man is mortal. (ii) × women are soft-hearted.
18. সাধারণত abstract বা material noun এর আগে article বসে না । যেমনঃ (i) × iron is a useful metal. (ii) × gold is very precious. (iii) × The man has honesty. (iv) × industry is the key to success.
Part - 1 এর জন্য এখানে ক্লিক করুনঃ https://englishstreet24.blogspot.com/2018/12/rules-of-articles-for-jsc-ssc-hsc.html


No comments