English Street Rangpur

English Street Rangpur

How to Express Similarity (কিভাবে দুটি জিনিসের সাদৃশ্য প্রকাশ করতে হয়)

Expressing similarity

similarity বা মিল বা সাদৃশ্য বোঝাতে আমরা দুটি শব্দ like এবং as ব্যবহার করতে পারি । 

Like এর ব্যবহারঃ 

নিচের বাক্যগুলোতে like এর ব্যবহার দেখুনঃ 
She is like her sister.
= সে তার বোনের মত । 
He is a doctor like his father.
= সেও তার বাবার মতই একজন ডাক্তার । 
Like his brother, he is a vegetarian.
= তার ভাইয়ের মত, সেও একজন নিরামিষভোজী । 
You are dressed just like me.
= তুমি আমার মতই সেজেছ । 
He fought like a tiger.
= সে বাঘের মত লড়াই করেছিল । 

Grammar notes

Like হচ্ছে একটি preposition । তাই এটি কোন noun বা pronoun এর আগে বসেছে যেগুলো এর object হিসেবে কাজ করছে । 

as এর ব্যবহারঃ 

As হচ্ছে একটি conjunction । এটি কোন  clause অথবা preposition দিয়ে শুরু হওয়া কোন phrase এর আগে বসে । 
Nobody loves her as I do. (NOT Nobody loves her like I do.)
= আমি যতটা ভালবাসি ততটা কেউই তাকে ভালবাসে না । 
In 1939, as in 1914, everybody seemed to want war.
= ১৯৩৯ সালে, যেমনটা হয়েছিল ১৯১৪ সালে, প্রত্যকেই মনে হয়েছিল যুদ্ধ চাচ্ছিল । 
He fought as a tiger does.
= সে লড়েছিল যেভাবে একটা বাঘ লড়াই করে । 

Informal use of like

informal English- এ like প্রায়ই conjunction হিসেবে ব্যবহৃত হয় যেভাবে as ব্যবহৃত হয়ে থাকে । এটা সাধারনত American English এ হয়ে থাকে । 
  • Nobody loves her like I do. (এখানে, as না হয়ে like হয়েছে) 
আবার, নিচের negative বাক্যগুলোতে like এ ব্যবহারে অর্থ কি রকম হচ্ছে তা খেয়াল করুন । 

  • I don’t sing, like Jane. (Jane sings, but I don’t.)
  • Like Jane, I don’t sing. (Jane doesn’t sing; neither do I.)
  • I am not a Catholic, like Mary. (Mary is a Catholic, but I am not.)
  • Like Mary, I am not a Catholic. (Mary is not a Catholic; nor am I.)

No comments

এসএসসি - ২০২৭ এর ধামাকা সাকেশন্স।

ইংরেজি ১ম পত্র - ১০০ মার্কস। ইংরেজি ২য় পত্র - ১০০ মার্কস। উপকৃত হলে অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন।  PDF পেতে নক দিন Whatsapp এ - 01726759615 ন...

Powered by Blogger.