English Street Rangpur

English Street Rangpur

Adverb Phrase in Detail

Grammar review: adverb phrases



একটি adverb phrase হচ্ছে a group of words যা বাক্যে সাধারণত কোন adverb এর কাজ করে থাকে । আর কোন adverb আবার কোন verb, adjective বা অন্য আরেকটি adverb এর সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করে থাকে ।

নিচের examples গুলো দেখিঃ

He behaved rudely. (Verb – behaved; adverb – rudely)

এখানে ‘rudely’ শব্দটি দিয়ে he কিভাবে behaved করেছিল তা বলা হয়েছে ।

আমরা এই একই idea কোন একটি adverb phrase ব্যবহার করেও প্রকাশ করতে পারি । নিচের বাক্যটি দেখুনঃ

He behaved in a rude manner.


এখানে আবার পুরো ‘in a rude manner’ এই phrase টি দিয়ে he কিভাবে behaved করেছিল তা বলা হয়েছে । আর যেহেতু এটি এখানে verb এর সম্পর্কে তথ্য দিচ্ছে তাই তা adverb এর কাজ করছে ।

এবার নিচের example টি দেখিঃ

I am typing now. (এখানে adverb হিসেবে ‘now’ - verb ‘am typing’ এর সম্পর্কে তথ্য দিচ্ছে)

কিন্তু, I am typing at the moment. (এখানে পুরো একটি adverb phrase হিসেবে ‘at the moment’ - verb ‘am typing’ এর সম্পর্কে তথ্য দিচ্ছে)


এবারে আরও কিছু উদাহরণ দেখুনঃ

Computers were expensive then. (Adverb – then)

Computers were expensive in those days. (Adverb phrase – in those days)


He fell down. (Adverb – down)

He fell to the ground. (Adverb phrase – to the ground)


নিচে কিভাবে একটি adverb কে একটি phrase হিসেবেও ব্যবহার করা যায় তার কিছু নমুনা দেখে নিন ।

Bravely – in a brave manner or with bravery

Swiftly – in a swift manner, or with swiftness

Beautifully – in a beautiful style

Formerly – in former times, or once upon a time

Recently – just now or at a recent date

Soon – before very long

There – at the place



এভাবে adverb এর বদলে adverb phrase ব্যবহার করে আমরা সহজেই আমাদের লেখায় বৈচিত্র্য নিয়ে আসতে পারি ।

No comments

এসএসসি - ২০২৭ এর ধামাকা সাকেশন্স।

ইংরেজি ১ম পত্র - ১০০ মার্কস। ইংরেজি ২য় পত্র - ১০০ মার্কস। উপকৃত হলে অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন।  PDF পেতে নক দিন Whatsapp এ - 01726759615 ন...

Powered by Blogger.