English Street Rangpur

English Street Rangpur

Object Complement

Object Complement : 


নিচের বাক্যটি পড় । এটি কি কোন complete sense তৈরি করে?
  • They elected Martin.

যদিও এই বাক্যটিতে একটি subject, একটি verb এবং একটি object আছে, এটি কোন complete sense তৈরি করে না । আমরা বুঝতে পারছি যে, মার্টিনকে নির্বাচিত করা হয়েছে, কিন্তু আমরা জানি না তিনি কোন পদে নির্বাচিত হয়েছেন ।  এক্ষেত্রে, আমাদের এমন একটি শব্দ বা phrase প্রয়োজন যা object এর অর্থকে পরিষ্কার করবে । এখন পড়ঃ

  • They elected Martin their president.

এখন বাক্যটি পরিপূর্ণ । আর এখানে, ‘their president’ এই noun টি object complement হিসেবে কাজ করছে ।
নিচে আরও examples দেখঃ

  • They named the boy Bablu. (Subject – they; verb – named; object – the boy; object complement – Bablu)

 এখানে ‘Bablu’ এই noun টি ‘the boy’ এই object টির সম্পর্কে যা বলা হয়েছে তা complete করেছে আর এ কারণেই এটি এখানে object complement হিসেবে কাজ করছে ।
নিচের examples গুলোও দেখ ।

·         Abir calls his dog Tiger. (Subject – Abir; verb – calls; object – his dog; object complement – Tiger)
·         The members elected Tareq their president. (Subject – the members; verb – elected; object – Tareq; object complement – their president)
·         The minister made his nephew his private secretary.
(Object complement – his private secretary)

object complement একটি adjective বা একটি adjective phrase ও হতে পারে ।
·         My reply made my father angry. (Subject – my reply; verb – made; object – my father; object complement – angry)
·         The manager kept the clerks always busy.
(Object complement – always busy)
·         The teachers considered the boy very bright.
(Object complement – very bright)
·         The judge found the accused guilty. (Object complement – guilty)
·         He proved them wrong. (Object complement – wrong)

মনে রাখতে হবে, এই বাক্যগুলোকে passive voice এ পরিণত করার সময় complement গুলোকে subject করলে ভুল হবে ।
Active: We elected him chairman.
Passive: Chairman was elected him by us. (wrong)
He was elected chairman by us. (correct)

No comments

এসএসসি - ২০২৭ এর ধামাকা সাকেশন্স।

ইংরেজি ১ম পত্র - ১০০ মার্কস। ইংরেজি ২য় পত্র - ১০০ মার্কস। উপকৃত হলে অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন।  PDF পেতে নক দিন Whatsapp এ - 01726759615 ন...

Powered by Blogger.