Spoken English: Basic Structures (Part - 1)
Spoken English:Basic Structure(Part-1)
I’m / He’s / she’s / they’re এর ব্যবহার
'I'm' হচ্ছে I am এর সংক্ষিপ্ত রুপ । এর সাথে অন্যান্য শব্দ যোগ করে কাউকে নিজের সম্পর্কে বলা যায়, হতে পারে তা নিজের বর্তমান কোন অবস্থা । আবার কখনও এটা দিয়ে আপনার বর্তমান activity অর্থাৎ আপনি যা করছেন তা প্রকাশ করা যায় ।
উদাহরণ দেখুনঃ
আমি খুবই ক্লান্ত = "I'm so tired."
আমি দ্বিধান্বিত । (বুঝতে পারছি না কি করব) = "I'm confused."
আমি খুশি । "I'm happy."
আমার বয়স তেইশ বছর । = "I'm twenty three years old."
Note: শুধু I’m twenty বলেও বয়স বোঝান যায় ।
আমার ক্ষুধা পেয়েছে = "I'm hungry."
আমি একজন শিক্ষক = I’m a teacher.
আমি বিরক্ত = I’m fed up.
নিজেরা করুনঃ
আমি বিচলিত বা আমার ভয় হচ্ছে =
আমি উত্তেজিত =
আমার পিপাসা পেয়েছে =
আমি অসুস্থ =
আমি একজন বাবা =
আমি একজন গৃহিণী =
আমি একজন ডাক্তার =
N:B: এক্ষেত্রে চাইলে, 'I'm' এর সাথে আরও কোন শব্দ যোগ করা যেতে পারে । যেমনঃ
আমি খুবই ক্লান্ত = "I'm extremely tired."
আমি খুবই খুশি = "I'm very happy."
আমার সত্যিই মন খারাপ = I’m really upset.
আমি প্রচণ্ড ক্ষুধার্ত = "I'm terribly hungry."
আমি অত্যান্ত উত্তেজিত = "I am super excited."
আমার খুবই ভয় হচ্ছে = "I'm very nervous."
একইভাবে, অন্য কারও সম্পর্কে বলতে আমরা I’m এর যায়গায় He’s / She’s / they’re ইত্যাদি বসিয়ে করতে পারি ।
সে একজন আমেরিকান = He is an American.
তিনি একজন আইনজীবী = She is a lawyer / an advocate.
তারা সবাই কৃষক = They all are farmers.
Note: আমরা সবাই = We all / তোমরা সবাই = You all etc.
তোমরা অনেক শিক্ষিত = You’re highly educated.
তার ভাইয়েরা সৎ = His brothers are honest.
মহিলাটি ঝগড়াটে = The woman is quarrelsome.
Note: লোকটি = The man / ছেলেটি = The boy / মেয়েটি = the girl / গাছটি = the tree / বইটি = the book etc.
এবার নিচে I’m / he’s/ she’s ইত্ত্যাদির সাথে in/at/on/with ইত্যাদির ব্যবহার দেখুনঃ
আমি গোসলখানায় = "I'm in the bathroom."
সে গাড়ির ভেতরে = He’s in the car.
সে বাসায় = She is at home.
"I'm in a school."


No comments